Sports
‘মিথ্যা বলব না, হতাশ লাগে’— আম্পায়ারস কল পক্ষে না আসা প্রসঙ্গে নাজমুল
প্রশ্নটা করার সময়ই সাংবাদিককে শুধরে দিলেন নাজমুল হোসেন, ‘আম্পায়ারস কল’ বাংলাদেশের পক্ষে যায়নি এমন ঘটনা চারটি নয়, আসলে ৫টি। মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮ উইকেটে হেরে যাওয়ার পর সংবাদ সম্মেলনে তিনি এ নিয়ে জানালেন হতাশার
লেখক ক্রীড়া প্রতিবেদক79K বার পড়া

প্রশ্নটা করার সময়ই সাংবাদিককে শুধরে দিলেন নাজমুল হোসেন, ‘আম্পায়ারস কল’ বাংলাদেশের পক্ষে যায়নি এমন ঘটনা চারটি নয়, আসলে ৫টি। মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮ উইকেটে হেরে যাওয়ার পর সংবাদ সম্মেলনে তিনি এ নিয়ে জানালেন হতাশার কথাও।
১৭০ রানের লক্ষ্যে খেলতে নামা ওয়েস্ট ইন্ডিজ মেহেদী হাসান মিরাজের প্রথম ওভারেই দুবার এলবিডব্লু থেকে বেঁচে যায় আম্পায়ারস কল পক্ষে যাওয়ায়। পরেও এমন ঘটনা ঘটেছে আরও তিনবার। কখনো রিভিউ নিয়ে সফল হয়নি বাংলাদেশ, কখনো আবার রিপ্লেতেই দেখা গেছে আম্পায়ারস কল বিপক্ষে গেলে আউট হয়ে যেতেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা।



