গত সোমবার সকালে ম্যানচেস্টার ইউনাইটেডের ক্যারিংটন অনুশীলনকেন্দ্রে ঢুকছিল একটি গাড়ি। চালকের আসনে মাইকেল ক্যারিক। দৃশ্যটা খুব সাধারণ। কিন্তু সেদিন ক্যারিকের গাড়ি চালিয়ে অনুশীলন কেন্দ্রে যাওয়াটাই হয়ে উঠেছিল বড় খবর।
আগের দিন নিজেদের মাঠে বোর্নমাউথের কাছে ৩-০ গোলে হেরেছে ইউনাইটেড। সমর্থকেরা তখন অপেক্ষায়, কখন আসবে ক্যারিকের বরখাস্ত হওয়ার ঘোষণা। অনেকেই ধরে নিয়েছিলেন, কয়েক ঘণ্টার মধ্যেই চাকরি হারাবেন ইউনাইটেড কোচ।
কিন্তু ফুটবল কখনো কখনো মাঠের বাইরেও চমক দেখায়। ইউনাইটেড কর্তৃপক্ষ ক্যারিককে আরেকটু সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।