একটি ইন্টারনেট মিম নিয়ে এক লাইনের রসিকতা। তার জেরে চীনের তিনটি ব্র্যান্ড কিলিয়ান এমবাপ্পের সঙ্গে চুক্তি বাতিল করেছে। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি স্প্যানিশ লিগের ম্যাচ দেখানো বন্ধ রেখেছে। ক্ষমা চেয়েছেন এমবাপ্পে নিজে, লা লিগা এবং রিয়াল মাদ্রিদও।
এমনকি স্পেনে চীনা রাষ্ট্রদূতের সঙ্গে কথাও বলেছেন লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস। সংকট সামাল দিতে আগামী কয়েক দিনের মধ্যে তাঁর চীন সফরে যাওয়ারও কথা রয়েছে। এত কিছুর পরও মন গলছে না সিসিটিভির মূল প্রতিষ্ঠান চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি)। তাদের দাবি, রিয়াল মাদ্রিদকে ‘যথাযথভাবে ক্ষমা’ চাইতে হবে।