Sports
বিমানবন্দরে বর্ণবাদের শিকার হওয়ার অভিযোগ সাঙ্গাকারার, পাল্টা জবাব রায়ানএয়ারের
ক্রিকেট মাঠে ভদ্রলোকের প্রতিচ্ছবি ছিলেন কুমার সাঙ্গাকারা। দারুণ ব্যাটিংয়ের পাশাপাশি তাঁর মার্জিত আচরণও মুগ্ধ করেছে ক্রিকেটপ্রেমীদের। সেই সাঙ্গাকারাই এবার মেজাজ হারালেন। ক্রিকেট মাঠে নয়, আয়ারল্যান্ডের ডাবলিন বিমানবন্দরে।
লেখক খেলা ডেস্ক90K বার পড়া

ক্রিকেট মাঠে ভদ্রলোকের প্রতিচ্ছবি ছিলেন কুমার সাঙ্গাকারা। দারুণ ব্যাটিংয়ের পাশাপাশি তাঁর মার্জিত আচরণও মুগ্ধ করেছে ক্রিকেটপ্রেমীদের। সেই সাঙ্গাকারাই এবার মেজাজ হারালেন। ক্রিকেট মাঠে নয়, আয়ারল্যান্ডের ডাবলিন বিমানবন্দরে। স্ত্রী ও পরিবারের সদস্যদের নিয়ে বিমানযাত্রার সময় এমন এক অভিজ্ঞতা হয়েছে তাঁর, যেটিকে সরাসরি ‘বর্ণবাদী আচরণ’ বলছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক।
অভিযোগের তির ইউরোপের স্বল্প খরচের বিমান সংস্থা রায়ানএয়ারের কর্মীদের দিকে। তবে বিমান সংস্থাটিও চুপ করে থাকেনি। সাঙ্গাকারার অভিযোগের পাল্টা জবাব দিয়েছে তারা।



