নিউজিল্যান্ড: ২০ ওভারে ২৫৯/৭। ভারত: ২০ ওভারে ১৭২/৯। ফল: নিউজিল্যান্ড ৮৭ রানে জয়ী।
ভারত সিরিজ জিতে নিয়েছিল আগেই। লক্ষ্য বলতে ছিল সিরিজের শেষ দুই ম্যাচও জিতে যদি নিউজিল্যান্ডকে ধবলধোলাই করা যায়!
বিপরীতে নিউজিল্যান্ডের সামনে ছিল বিশাল চ্যালেঞ্জ। শুধু চলমান সিরিজের প্রথম তিন ম্যাচই নয়, নিজেদের মাটিতে ভারতের কাছে সর্বশেষ ১০ টি–টুয়েন্টিতেই হেরেছিল কিউইরা।
অবশেষে আজ অকল্যান্ডে সেই হারের ধারা থামিয়েছে নিউজিল্যান্ড। গ্লেন ফিলিপসের সেঞ্চুরিতে টি–টুয়েন্টিতে নিজেদের সর্বোচ্চ রান তুলে স্বাগতিকেরা জিতেছে ৮৭ রানে।