৩৫ রানেই নেই ৫ উইকেট!
বাংলাদেশের লিড এক শ পার হয় কি না, তা নিয়েই তখন শঙ্কা। আলোক স্বল্পতায় আগেভাগে খেলা শেষ হয়ে যাওয়ার সময়ে অবশ্য ওই অবস্থা থেকে কিছুটা স্বস্তির জায়গায় দল। জাকের আলী ও নাঈম হাসানের ২৬ রানের জুটিতে তৃতীয় দিনটা বাংলাদেশ শেষ করেছে ১০৬ রানের লিড নিয়ে।
বাংলাদেশের বেশির ভাগ ব্যাটসম্যানের আউটেই হয়তো উইকেটের তেমন দায় নেই, তবে এটাও ঠিক—ওয়েস্ট ইন্ডিজের স্পিনারদের বল ঘুরছে, উইকেট স্পিনারদের সাহায্য করছে। মিরপুরে টেস্টে চতুর্থ ইনিংসে ব্যাট করাটা সহজ হবে না। তা এখানে কত রানের লক্ষ্য দিতে পারলে ম্যাচটা জিততে পারে বাংলাদেশ?