স্যান্ডউইচের গোল রুটি, একজন দোকানদারের সঙ্গে বিরোধ, আর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিদ্রূপাত্মক তকমা—‘ডিক্টেটর’ বা স্বৈরশাসক। ২০২৪ সালে ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে ঘিরে এমনই এক ঘটনা থেকে ছড়িয়ে পড়তে শুরু করেছিল নানা মিম। সেই মিমে কখনো সামরিক পোশাকে, কখনো ইতিহাসের কুখ্যাত শাসকদের অবয়বে হাজির করা হয়েছে তাঁকে।
কিন্তু মজার ছলে তৈরি সেই চরিত্রের সঙ্গে একদিন জড়িয়ে যাবে চীনের প্রতিষ্ঠাতা নেতা মাও সে–তুংয়ের নাম, বন্ধ হয়ে যাবে চীনে স্প্যানিশ ফুটবল লিগ লা লিগার সম্প্রচার, আর পরিস্থিতি সামাল দিতে ক্ষমা চাইতে হবে এমবাপ্পে ও তাঁর ক্লাব রিয়াল মাদ্রিদকে—এমনটা কে ভেবেছিল!