Sports
১৫০ কিলোমিটার গতির পেসাররা হঠাৎ ধীর হয়ে যান কেন, রহস্য ফাঁস করলেন ওয়াকার ইউনিস
একসময় ১৫০ কিলোমিটার গতিতে বল করে ব্যাটসম্যানদের কাঁপিয়ে দেওয়া পেসারদের অনেককেই কয়েক বছরের মধ্যে দেখা যায় গতি কমিয়ে ফেলতে। শুরুতে যে বোলার গতির ঝড়ে ব্যাটসম্যানকে কোণঠাসা করতেন, পরে তাঁকেই নির্ভর করতে হয় স্লোয়ার, ইয়র্কার ক
লেখক খেলা ডেস্ক91K বার পড়া

একসময় ১৫০ কিলোমিটার গতিতে বল করে ব্যাটসম্যানদের কাঁপিয়ে দেওয়া পেসারদের অনেককেই কয়েক বছরের মধ্যে দেখা যায় গতি কমিয়ে ফেলতে। শুরুতে যে বোলার গতির ঝড়ে ব্যাটসম্যানকে কোণঠাসা করতেন, পরে তাঁকেই নির্ভর করতে হয় স্লোয়ার, ইয়র্কার কিংবা অন্য কৌশলের ওপর। আধুনিক ক্রিকেটে পেসারদের গতির এই পতনের পেছনে কী কারণ?
পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াকার ইউনিসের মতে, এর পেছনে বড় ভূমিকা রাখছে ক্রিকেটের পরিবর্তিত ধরন, অতিরিক্ত ম্যাচের চাপ এবং বোলারদের মানসিকতা।



