‎বাবা নদীতে মাছ ধরে সংসার চালান। সেই সংসারে অভাব নিত্যসঙ্গী। এমন পরিবার থেকে উঠে এসে জাতীয় ব্যাডমিন্টনের শিরোপা জিতেছেন বাগেরহাটের মেয়ে লিকা পোদ্দার। জীবনের প্রথম সিনিয়র জাতীয় শিরোপা জয়ের পর বাগেরহাটের মোংলায় থাকা মাকে ভিডিও কল করেছিলেন ২৪ বছর বয়সী এই শাটলার। মায়ের সঙ্গে কথা বলতে গিয়েই কেঁদে ফেলেন তিনি। মেয়ের সাফল্যে আবেগাপ্লুত মায়ের মনেও তখন আনন্দের ঢেউ। দীর্ঘদিনের স্বপ্ন পূরণের আনন্দে সেই মুহূর্ত হয়ে ওঠে মা-মেয়ের চোখের জলে ভেজা।