বাংলাদেশ ১ম ইনিংস: ২৭২ (সাদমান ১০৫; ওয়ারিক্যান ৫/৫৩)। ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ১৩৪/৪ (ক্যাম্পবেল ৫৪; তাইজুল ২/৪৪)।
চোখে লেগে থাকার মতো দুটি ক্যাচ!
মেহেদী হাসান মিরাজের টার্ন করে বেরিয়ে যাওয়া বল ছুঁয়ে গেল জন ক্যাম্পবেলের ব্যাট। স্লিপে বাঁ দিকে ঝাঁপিয়ে দুর্দান্ত ক্যাচটা নিলেন নাজমুল হোসেন।
নাজমুলের ওই ক্যাচ ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের ৩১তম ওভারে, পরের ক্যাচটি ৩৬তম ওভারের দ্বিতীয় বলে। বোলার এবার তাইজুল ইসলাম, ভেতরে ঢোকা বলে সিলি পয়েন্টে কাবেম হজের সহজ ক্যাচটা নিলেন মুমিনুল হক। দেখতে সহজ, আসলে ত্বরিত প্রতিক্রিয়া না দেখালে সিলি পয়েন্টে কোনো ক্যাচই সহজ নয়।