মিরপুর টেস্টের ধারাভাষ্যকক্ষেও গত দুই দিনে কয়েকবারই ইয়ান বিশপের মুখে শোনা গেছে নাহিদ রানার নাম। অথচ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই ম্যাচে একাদশে তো দূর, দলেও নেই নাহিদ। তিনি এখন অস্ট্রেলিয়ায় চোট থেকে সেরে ওঠার লড়াইয়ে।
কাল থেকে অস্ট্রেলিয়ায় নাহিদ রানার বোলিংও শুরু করার কথা। কত দিন পর তিনি ফিরতে পারবেন, তা বোঝা যাবে তাঁর বোলিংয়ে ফেরার পরই। কিন্তু এখন বাংলাদেশের পেসারদের নিয়ে কথা হওয়া মানেই এখন তাঁর আলোচনায়ও চলে আসা, তা তিনি খেলুন কিংবা না খেলুন।