‘এলাম, দেখলাম, জয় করলাম’—পুরোনো কথাটিই মনে করিয়ে দিলেন দুবারের সাফজয়ী বাংলাদেশে নারী ফুটবল দলের সাবেক অধিনায়ক সাবিনা খাতুন।
টুর্নামেন্টের আগের ম্যাচগুলোতে খেলেননি। তবে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে খেলতে নেমেই টাঙ্গাইলের মরহুম ফরহাদ হোসেন তালুকদার ফুটবল একাডেমিকে ফাইনালে নিয়ে গেলেন সাবিনা। আর দিনের দ্বিতীয় সেমিফাইনালে পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ফাইনালে উঠে এসেছে ময়মনসিংহের কলসিন্দুর ফুটবল একাডেমি। আগামীকাল বেলা দুইটায় প্রথম আলো-স্টার নিউজ নারী ফুটবলের শিরোপার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে টাঙ্গাইলের ফরহাদ একাডেমি ও ময়মনসিংহের কলসিন্দুর।