Sports
সাগর–আলিফদের হাত ধরে এশিয়া কাপ আর্চারিতে দ্বিতীয় সোনা
প্রথম সেটে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। তবে পরের তিন সেটেই দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে কাজাখস্তানকে হারিয়ে সোনা জিতেছে সাগর–আলিফদের দল। ইরাকের সুলায়মানিয়ায় আজ এশিয়া কাপ আর্চারির পুরুষ রিকার্ভ দলগত ইভেন্টের ফাইনালে কাজাখস্তানকে ৬–২
লেখক ক্রীড়া প্রতিবেদক115K বার পড়া

প্রথম সেটে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। তবে পরের তিন সেটেই দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে কাজাখস্তানকে হারিয়ে সোনা জিতেছে সাগর–আলিফদের দল। ইরাকের সুলায়মানিয়ায় আজ এশিয়া কাপ আর্চারির পুরুষ রিকার্ভ দলগত ইভেন্টের ফাইনালে কাজাখস্তানকে ৬–২ সেট পয়েন্টে হারিয়েছেন আবদুর রহমান আলিফ, সাগর ইসলাম ও মোহাম্মদ রাফি। চার সেট মিলিয়ে বাংলাদেশ পেয়েছে ২১২ পয়েন্ট ও কাজাখস্তান ২১০।
বাংলাদেশের জয়ে সবচেয়ে বেশি পয়েন্ট তুলেছেন আলিফ। চার সেটে তাঁর সংগ্রহ ৭৬ পয়েন্ট। রাফি করেছেন ৭০ এবং সাগর ৬৬। শুরুতে ধাক্কা খেলেও তিন আর্চারের সম্মিলিত পারফরম্যান্সেই শেষ পর্যন্ত সোনা নিশ্চিত হয়েছে বাংলাদেশের। ফাইনালের প্রথম সেটে বাংলাদেশ তোলে ৫০ পয়েন্ট, কাজাখস্তান ৫৩। দ্বিতীয় সেটেই ঘুরে দাঁড়ান সাগর–আলিফরা। বাংলাদেশ ৫৫ ও কাজাখস্তান ৫৪ পয়েন্ট তোলে। তাতেই ম্যাচে সমতা ফেরে।



