Sports
ফিফার নতুন বিশ্বকাপে বাংলাদেশ, কী এই টুর্নামেন্ট, কেমন খেলছে ছেলেরা
ফিফার একটি বিশ্বকাপে বাংলাদেশ। শুধু অংশ নেওয়াই নয়, টানা দুই ম্যাচে টাইব্রেকারে জিতে কোয়ার্টার ফাইনালেও উঠেছে বাংলাদেশের অনূর্ধ্ব–১৫ ফুটবল দল। আজারবাইজানের রাজধানী বাকুতে চলছে ফিফা অনূর্ধ্ব–১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের প্র
লেখক খেলা ডেস্ক130K বার পড়া

ফিফার একটি বিশ্বকাপে বাংলাদেশ। শুধু অংশ নেওয়াই নয়, টানা দুই ম্যাচে টাইব্রেকারে জিতে কোয়ার্টার ফাইনালেও উঠেছে বাংলাদেশের অনূর্ধ্ব–১৫ ফুটবল দল। আজারবাইজানের রাজধানী বাকুতে চলছে ফিফা অনূর্ধ্ব–১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের প্রথম আসর। এতে অংশ নিচ্ছে বাংলাদেশসহ মোট ১৮৯টি দেশের কিশোর ফুটবল দল।
তবে এই টুর্নামেন্টের ধরন প্রচলিত বিশ্বকাপের চেয়ে আলাদা। এখানে শুধু একটি দলকে বিশ্ব চ্যাম্পিয়ন ঘোষণা করেই আয়োজন শেষ হচ্ছে না, ছয়টি স্তরে আলাদা প্রতিযোগিতার মাধ্যমে সব দলকে শেষ দিন পর্যন্ত খেলার সুযোগ দেওয়া হচ্ছে।



