দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস: ৩২৯। অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ৩৩০/৪ (ইংলিস ৮৫*, রেনশ ৭৪, গ্রিন ৬৫; ইয়ানসেন ২/৩৭)। * দ্বিতীয় দিনের খেলা শেষে।
দিনের শুরুতেই সুখবরটা পেয়ে যাওয়ার কথা তাঁর। আইসিসির হালনাগাদ টেস্ট র‍্যাঙ্কিংয়ে দুটি তালিকার শীর্ষে উঠেছেন—বোলার হিসেবে, অলরাউন্ডার হিসেবেও।
এমন একটা সুখবর পাওয়ার দিনটাকে পরে বল হাতেও রাঙিয়েছেন মার্কো ইয়ানসেন। ম্যাট রেনশ ও ক্যামেরন গ্রিনের জুটি যখন চোখ রাঙাচ্ছে, অস্ট্রেলিয়াকে টেনে নিচ্ছে বড় সংগ্রহের দিকে—তখন বাদ সেধেছেন ২৬ বছর বয়সী এই অলরাউন্ডারই। ৭৪ রান করা রেনশকে উইকেটকিপারের হাতে ক্যাচ বানিয়ে ভেঙেছেন ১২৬ রানের জুটি, পরের ওভারে স্লিপে ক্যাচ করে ফেরত পাঠিয়েছেন ৬৫ রান করা গ্রিনকেও।