Sports
তীব্র লড়াইয়ের পর শেষ চারে কলসিন্দুর ও তেঁতুলতলা
মাঠে চলেছে তীব্র লড়াই। শেষ দুটি কোয়ার্টার ফাইনালে কোনো দলকেই আলাদা করে একপেশে দাপট দেখাতে দেয়নি প্রতিপক্ষ। ঘামঝরানো এই প্রতিদ্বন্দ্বিতা শেষে কাঙ্ক্ষিত সেমিফাইনালের টিকিট কেটেছে ময়মনসিংহের কলসিন্দুর ফুটবল একাডেমি ও খু
লেখক ক্রীড়া প্রতিবেদক128K বার পড়া

মাঠে চলেছে তীব্র লড়াই। শেষ দুটি কোয়ার্টার ফাইনালে কোনো দলকেই আলাদা করে একপেশে দাপট দেখাতে দেয়নি প্রতিপক্ষ। ঘামঝরানো এই প্রতিদ্বন্দ্বিতা শেষে কাঙ্ক্ষিত সেমিফাইনালের টিকিট কেটেছে ময়মনসিংহের কলসিন্দুর ফুটবল একাডেমি ও খুলনার তেঁতুলতলা সুপার কুইন ফুটবল একাডেমি। দুটি ম্যাচেই ১-০ গোলের ব্যবধানে কষ্টের জয়ে প্রথম আলো-স্টার নিউজ নারী ফুটবল ২০২৬-এর শেষ চারে জায়গা করে নেয় তারা।
সাভারের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাঠে আজ ছিল দারুণ রোমাঞ্চ। দিনের প্রথম অর্থাৎ টুর্নামেন্টের তৃতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় ময়মনসিংহের কলসিন্দুর ফুটবল একাডেমি ও সিলেটের রাগীব–রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমি। প্রথমার্ধে কোনো দলই গোলমুখ খুলতে পারেনি। তবে ম্যাচের ছবি পাল্টে যায় ৬৬ মিনিটে। তুলনামূলক ভালো খেলতে থাকা রাগীব–রাবেয়ার রক্ষণভাগ ভুল করে বসে, প্রাপ্ত পেনাল্টি থেকে নিখুঁত শটে গোল করেন কলসিন্দুরের ফরোয়ার্ড আকলিমা আক্তার। শেষ পর্যন্ত এই গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। আকলিমা জেতেন ম্যাচ সেরার পুরস্কার।



