Sports
টেস্টের সেরা বোলার, সেরা অলরাউন্ডার এখন ইয়ানসেন
ব্যাট হাতে রান করছেন, বল হাতে নিচ্ছেন উইকেট। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে যেন দুই ভূমিকাতেই সমান উজ্জ্বল মার্কো ইয়ানসেন। দক্ষিণ আফ্রিকার এই পেস বোলিং অলরাউন্ডারের দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি মিলেছে আইসিসি র্যা
লেখক খেলা ডেস্ক26K বার পড়া

ব্যাট হাতে রান করছেন, বল হাতে নিচ্ছেন উইকেট। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে যেন দুই ভূমিকাতেই সমান উজ্জ্বল মার্কো ইয়ানসেন। দক্ষিণ আফ্রিকার এই পেস বোলিং অলরাউন্ডারের দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি মিলেছে আইসিসি র্যাঙ্কিংয়েও।
টেস্টে বোলার ও অলরাউন্ডার, দুই বিভাগেই এক নম্বরে উঠে এসেছেন ইয়ানসেন। অন্যদিকে টি-টুয়েন্টি ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ফিরে পেয়েছেন ভারতের অভিষেক শর্মা।
আইসিসির সর্বশেষ র্যাঙ্কিং হালনাগাদে তিন সংস্করণের নয়টি বিভাগের মধ্যে শীর্ষস্থান বদলেছে শুধু এই তিনটিতে।



