Sports
৯৯ রানে সাদমান, সেঞ্চুরির অপেক্ষায় নার্ভাস পুরো দল
সেঞ্চুরি থেকে মাত্র এক রান দূরে। অথচ সেই এক রানই যেন কত দূরের পথ! মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বড় পর্দায় প্রথম যখন ‘আলোকস্বল্পতায় খেলা বন্ধ’ লেখা ভেসে উঠল, সাদমান ইসলামের রান তখন ৯৬। প্রায় এক ঘণ্টা অপেক্ষার পর আবার খেলা
লেখক ক্রীড়া প্রতিবেদক122K বার পড়া

সেঞ্চুরি থেকে মাত্র এক রান দূরে। অথচ সেই এক রানই যেন কত দূরের পথ!
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বড় পর্দায় প্রথম যখন ‘আলোকস্বল্পতায় খেলা বন্ধ’ লেখা ভেসে উঠল, সাদমান ইসলামের রান তখন ৯৬। প্রায় এক ঘণ্টা অপেক্ষার পর আবার খেলা শুরু হলো। কিন্তু ২০ মিনিট যেতে না যেতেই আবার আলোকস্বল্পতার হানা। এবার সাদমান অপরাজিত ৯৯ রানে!

টেস্টের প্রথম দিন। খেলা বন্ধ হওয়ায় কোনো দলেরই খুব একটা আপত্তি থাকার কথা নয়। কিন্তু সাদমানের জন্য যে ব্যাপারটা অন্য রকম। একটা সেঞ্চুরির অপেক্ষা এমনিতেই দীর্ঘ হয়েছে তাঁর। এবার সেই অপেক্ষায় যোগ হলো আরও একটা রাত।