জেমস অ্যান্ডারসন টেস্ট ইতিহাসে সর্বোচ্চ উইকেট নেওয়া পেসার। তাঁকে চুক্তি থেকে বাদ দিয়েছে ইংলিশ কাউন্টি দল ল্যাঙ্কশায়ার। এতে অ্যান্ডারসনকে অসম্মান করা হয়েছে বলে মনে করেন টেস্ট ক্রিকেটে তাঁর এক সময়ের বোলিং সতীর্থ স্টুয়ার্ট ব্রড।
গত রোববার ল্যাঙ্কশায়ার জানায়, অ্যান্ডারসনের চুক্তির মেয়াদ বাড়ানো হচ্ছে না। সদ্য শেষ হওয়া কাউন্টি চ্যাম্পিয়নশিপ মৌসুমে ৪৪ বছর বয়সী এ পেসার ১৭ গড়ে ৫০টি উইকেট নেন, নির্বাচিত হয়েছেন ল্যাঙ্কশায়ারের বর্ষসেরা ক্রিকেটারও।