‘ভালো লাগছে টেস্ট ম্যাচেও এত সাংবাদিক আসছে।’ প্রেস কনফারেন্স রুমে সাংবাদিকদের ভিড় হাসি ছড়িয়ে দিল নাজমুল হোসেনের চেহারায়। সেটাই স্বাভাবিক। টেস্ট অধিনায়ক তিনি, টেস্টের প্রতি মানুষের আগ্রহ তাঁকে অনুপ্রাণিত করবেই।
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সময়টা যাচ্ছে দুর্দান্ত। ২০২৪ সালের ডিসেম্বর থেকে যদি হিসাব করা হয়, সেই থেকে সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্ট পর্যন্ত ১৩টি টেস্ট খেলে বাংলাদেশ জিতেছে ৭টিতে, ২টি ড্র আর হার ৪টিতে। এর মধ্যে সবচেয়ে স্মরণীয় গত আগস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইনে পাওয়া টেস্ট জয়।