Sports
উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ধাঁধায় রাখছে বাংলাদেশ
উইকেট নিয়ে প্রশ্নটা এড়িয়েই গিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন। হাসতে হাসতে সেটির একটা কারণও বলেছিলেন তখন, ওয়েস্ট ইন্ডিয়ানরা যদি তাঁর কথাগুলো শুনে ফেলে! তেমন হলে তো উইকেট–ধাঁধার একটা সমাধান ওয়েস্ট ইন্ডিজ দল বের করে ফ
লেখক ক্রীড়া প্রতিবেদক146K বার পড়া

উইকেট নিয়ে প্রশ্নটা এড়িয়েই গিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন। হাসতে হাসতে সেটির একটা কারণও বলেছিলেন তখন, ওয়েস্ট ইন্ডিয়ানরা যদি তাঁর কথাগুলো শুনে ফেলে! তেমন হলে তো উইকেট–ধাঁধার একটা সমাধান ওয়েস্ট ইন্ডিজ দল বের করে ফেলতে পারবে।
কিন্তু ক্রিকেট নিয়ে যাঁদের চর্চা, উইকেট দেখলেই তাঁরা বুঝতে পারেন আচরণটা কেমন হবে। ধাঁধাটা মূলত এখানেই। ওয়েস্ট ইন্ডিজের মতো দলের বিপক্ষে স্পিন–সহায়ক উইকেটেই খেলার কথা। কিন্তু আজ এই প্রতিবেদন লেখা পর্যন্ত শেরেবাংলা স্টেডিয়ামের উইকেট ঘাসে ঢাকা ছিল। শেষ পর্যন্তও এমন থাকলে পেসারদের সাহায্য করার কথা।



