মনে হচ্ছে ১৭০–এর বেশি রান হলে তাড়া করা কঠিন হবে, ভারত–নিউজিল্যান্ডের তৃতীয় টি–টুয়েন্টি শুরুর পর কয়েক ওভার দেখে এক্সে লিখেছিলেন ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া। সে হিসাবে ওয়েলিংটনে নিউজিল্যান্ড ভালোই রান তুলেছিল।
দলটি টসে হেরে ব্যাটিং করতে নেমে তুলেছিল ১৯৮ রান। তবে সেই রান ১৩.২ ওভারে ৪ উইকেট হারিয়েই পেরিয়ে গেছে ভারত। নিউজিল্যান্ডকে তাদেরই দেশের মাটিতে নতুন ধারার টি–টুয়েন্টি শিখিয়ে পাঁচ ম্যাচের সিরিজটা দুই ম্যাচ হাতে রেখেই জিতে গেল ভারত।