নয় বছর আগের এক সন্ধ্যা। লন্ডনের প্যালাডিয়াম থিয়েটারে ফুটবলের যত মহারথী। ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসি, নেইমার, সের্হিও রামোস। ফুটবলের অভিজাত দুনিয়া যেন নেমে এসেছে এক ছাদের নিচে।
সেখানে ছিলেন হ্যারি কেইনও। তবে একটু দূরে। তখনো ফুটবলের রাজসভায় তাঁর জন্য সিংহাসন পাতা হয়নি। দূর থেকে দেখছিলেন তারকাদের। চোখেমুখে হয়তো একটু আক্ষেপও ছিল। ২০১৭ সালের সেই ফিফা বেস্ট অ্যাওয়ার্ডের মঞ্চে কেইন কি একবারও ভেবেছিলেন, এই থিয়েটারেই একদিন তাঁর রাজ্যাভিষেক হবে?