ক্রিকেটে সাফল্যের একটা অদ্ভুত সমীকরণ আছে। আপনি কতটা ভালো খেলোয়াড়, সেটা যতটা গুরুত্বপূর্ণ, তার চেয়েও কখনো কখনো বড় হয়ে ওঠে আপনি কতটা ভালো খেলতে চান। কতটা ক্ষুধার্ত সাফল্যের জন্য।
দুর্ভাগ্য, এই ক্ষুধা মাপার কোনো যন্ত্র নেই। থাকলে হয়তো বোঝা যেত, একজন ভালো খেলোয়াড় আর একজন অসাধারণ খেলোয়াড়ের মধ্যে আসল পার্থক্যটা কোথায়।
তবে একটা উপায় আছে। কোনো খেলোয়াড় যখন মরিয়া হয়ে কিছু পেতে চান, তখন তাঁর আচরণটা দেখুন। অনেক উত্তর পেয়ে যাবেন।