Sports
হ্যারি কেইনের হাতেই কি তাহলে এবারের ব্যালন ডি’অর
ইংল্যান্ডের ফুটবলে ২৫ বছরের অপেক্ষা। সেই অপেক্ষা ঘোচানোর সবচেয়ে বড় সুযোগ এখন হ্যারি কেইনের সামনে। কিন্তু লড়াইটা মোটেও সহজ নয়। একদিকে বার্সেলোনার বিস্ময়–বালক লামিনে ইয়ামাল, অন্যদিকে রিয়াল মাদ্রিদের গোলমেশিন কিলিয়ান এমবাপ্
লেখক খেলা ডেস্ক147K বার পড়া

ইংল্যান্ডের ফুটবলে ২৫ বছরের অপেক্ষা। সেই অপেক্ষা ঘোচানোর সবচেয়ে বড় সুযোগ এখন হ্যারি কেইনের সামনে। কিন্তু লড়াইটা মোটেও সহজ নয়। একদিকে বার্সেলোনার বিস্ময়–বালক লামিনে ইয়ামাল, অন্যদিকে রিয়াল মাদ্রিদের গোলমেশিন কিলিয়ান এমবাপ্পে। তিন তারকার এই লড়াইয়ে শেষ হাসি হাসবেন কে?
উত্তর মিলবে আজ লন্ডনের প্যালাডিয়াম থিয়েটারে। যেখানে ঘোষণা করা হবে এবারের ব্যালন ডি’অরজয়ীর নাম। মূল অনুষ্ঠান শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়। পুরস্কারটির ৭০ বছরের ইতিহাসে এবারই প্রথম অনুষ্ঠান হচ্ছে লন্ডনে। ১৯৫৬ সালে প্রথম ব্যালন ডি’অর জিতেছিলেন সাবেক ইংলিশ উইঙ্গার স্ট্যানলি ম্যাথুস।



