Sports
‘এমন বিশৃঙ্খলা কি এই প্রথম দেখলেন’: বাংলাদেশ দলে অস্থিরতা নিয়ে ফিল সিমন্স
ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টে জয়, অস্ট্রেলিয়ার মাটিতে তাদের হারিয়ে দেওয়া— এ বছর টেস্টে বাংলাদেশের জন্য আছে অনেক রঙিন স্মৃতি। তবু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজটা তাদের জন্য বাকি সিরিজগুলোর চেয়ে একটু আলাদা। আগের
লেখক ক্রীড়া প্রতিবেদক63K বার পড়া

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টে জয়, অস্ট্রেলিয়ার মাটিতে তাদের হারিয়ে দেওয়া— এ বছর টেস্টে বাংলাদেশের জন্য আছে অনেক রঙিন স্মৃতি। তবু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজটা তাদের জন্য বাকি সিরিজগুলোর চেয়ে একটু আলাদা। আগের জয়গুলো টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার যে স্বপ্ন বুনে দিয়েছিল, সেটি এখন আর নিছক স্বপ্ন নয়, সম্ভাবনা হয়ে সত্যি সত্যিই উঁকি দিচ্ছে বাংলাদেশের সামনে।
তবে স্বপ্নের সঙ্গে জড়িয়ে আছে কঠিন এক সমীকরণ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন দুই টেস্টের সিরিজে জিততেই হবে বাংলাদেশকে। অথচ এমন গুরুত্বপূর্ণ এক সিরিজের আগে মাঠের ক্রিকেটের চেয়ে মাঠের বাইরের ঘটনাই যেন বেশি আলোচনায়!



