Sports
বাংলাদেশকে হারিয়ে বাড়তি অর্থ আয়ের আশা ওয়েস্ট ইন্ডিজের
বেতন বাড়ার খবর শুনলে ক্রিকেটারদের মুখে হাসি ফোটে। আর কমার খবর? সেটি নিশ্চয়ই সুখবর নয়। গত মাসের শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের বেতন কমানোর ঘোষণা দিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। এমন সিদ্ধান্তে ক্রিকেটারদের মন খারাপ হও
লেখক ক্রীড়া প্রতিবেদক80K বার পড়া

বেতন বাড়ার খবর শুনলে ক্রিকেটারদের মুখে হাসি ফোটে। আর কমার খবর? সেটি নিশ্চয়ই সুখবর নয়। গত মাসের শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের বেতন কমানোর ঘোষণা দিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। এমন সিদ্ধান্তে ক্রিকেটারদের মন খারাপ হওয়াই স্বাভাবিক।
তবে ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ড্যারেন স্যামি চান, বেতন কমার হতাশা যেন মাঠের পারফরম্যান্সে ছায়া না ফেলে; বরং ভালো খেলে নিজেদের আর্থিক অবস্থার উন্নতির পথ তৈরি করুক ক্রিকেটাররা।



