Sports
অমিত, রিহাদ, রাব্বির সেঞ্চুরির দিনে বিপদে রাজশাহী
জাতীয় ক্রিকেট লিগে আজ ছিল ব্যাটসম্যানদের রাজত্ব। আজ সেঞ্চুরি পেয়েছেন সিলেটের অমিত হাসান, আশরাফুল হাসান রিহাদ এবং বরিশালের ফজলে রাব্বি। চতুর্থ রাউন্ডের তৃতীয় দিন শেষে হারের শঙ্কায় আছে শুধু রাজশাহী। ঢাকার বিপক্ষে ফলোঅন করা
লেখক ক্রীড়া প্রতিবেদক54K বার পড়া

জাতীয় ক্রিকেট লিগে আজ ছিল ব্যাটসম্যানদের রাজত্ব। আজ সেঞ্চুরি পেয়েছেন সিলেটের অমিত হাসান, আশরাফুল হাসান রিহাদ এবং বরিশালের ফজলে রাব্বি। চতুর্থ রাউন্ডের তৃতীয় দিন শেষে হারের শঙ্কায় আছে শুধু রাজশাহী। ঢাকার বিপক্ষে ফলোঅন করা দলটিকে চোখ রাঙাছে ইনিংস হার।
মৌসুমে প্রথম জয়ের সুবাস নিয়ে চতুর্থ রাউন্ডের তৃতীয় দিনটা শেষ করেছে ঢাকা বিভাগ। রাজশাহীতে দলটি পেয়ে যেতে পারে একটি বোনাস পয়েন্টও। স্বাগতিক রাজশাহী যে ইনিংস ব্যবধানে হারের শঙ্কায়।



