ক্লাব ব্রুগা আর তাঁকে বেশি দিন ধরে রাখতে পারবে বলে মনে হয় না।
আর্সেনাল, চেলসি আর ম্যানচেস্টার সিটি তাঁর দিকে চোখ রাখছে বলে শোনা যাচ্ছে বেশ কিছুদিন ধরে। কিন্তু সপ্তাহের পর সপ্তাহ নিকোলা ত্রেসোল্ডি যা করে যাচ্ছেন, তাতে জানুয়ারিতেই তাঁকে বেলজিয়ামের ক্লাবটি থেকে নিয়ে যেতে পারে যে কেউই।
গত চার সপ্তাহের মধ্যে ছয়টি ম্যাচ খেলেছেন ত্রেসোল্ডি, এর মধ্যে তিনটিতে করেছেন হ্যাটট্রিক। সেই হ্যাটট্রিকও আবার নির্দিষ্ট একটি লিগে নয়, তিনটি ভিন্ন প্রতিযোগিতায়, দুটি ভিন্ন দলের হয়ে।