Sports
শরীফুল–তাসকিন–তানজিদদের নিয়ে নিলামে কাড়াকাড়ি
ডমেস্টিক থ্রি (ডি–থ্রি) ট্রফির নিলামে রীতিমতো কাড়াকাড়িই শুরু হয়েছে জাতীয় দলের কয়েকজন খেলোয়াড়কে নিয়ে। কয়েকটি দলের কাড়াকাড়িতে শেষ পর্যন্ত দুই কোটি ত্রিশ লাখ পয়েন্টে শরীফুলকে দলে নিয়েছে সিটিজেন ব্যাংক। ২ কোটি ১০ লাখ পয়েন্টে
লেখক ক্রীড়া প্রতিবেদক22K বার পড়া

ডমেস্টিক থ্রি (ডি–থ্রি) ট্রফির নিলামে রীতিমতো কাড়াকাড়িই শুরু হয়েছে জাতীয় দলের কয়েকজন খেলোয়াড়কে নিয়ে। কয়েকটি দলের কাড়াকাড়িতে শেষ পর্যন্ত দুই কোটি ত্রিশ লাখ পয়েন্টে শরীফুলকে দলে নিয়েছে সিটিজেন ব্যাংক। ২ কোটি ১০ লাখ পয়েন্টে তাসকিন আহমেদকে দলে নিয়েছে ওয়ালটন। আর জাতীয় দলের ওপেনার তানজিদ হাসানকে ২ কোটি পয়েন্টে নিয়েছে ফরচুন।
রাজধানীর শেরাটন হোটেলে ডি–থ্রি ট্রফির নিলাম চলছে। নিলামে অংশ নিয়েছে ৬টি দল, ডাকা হচ্ছে ২৭৫ জন ক্রিকেটারকে। এ বছরের ডিসেম্বরে তিন সংস্করণের ডি থ্রি টুর্নামেন্ট মাঠে গড়ানোর কথা রয়েছে।



