টেস্টে বাংলাদেশ দল এখন যতটা ভালো খেলছে, সাদা বলের ক্রিকেটে ততটাই খারাপ। সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের পারফরম্যান্স সেটির সর্বশেষ উদাহরণ।
কিন্তু সমস্যাটা কী ক্রিকেটারদেরই, নাকি গলদ রয়ে যাচ্ছে তাদের প্রস্তুত করার প্রক্রিয়াতেই? এ প্রশ্নের উত্তর খুঁজতে গতকাল বিকেলে জাতীয় দল–সংশ্লিষ্ট সবার সঙ্গে দীর্ঘ সভা করেছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। প্রায় সাড়ে তিন ঘণ্টার সে সভায় কোচিং স্টাফ সদস্য ও জাতীয় দলের অধিনায়কদের সঙ্গে ছিলেন নির্বাচক কমিটির সদস্যরা, হাইপারফরম্যান্স বিভাগ, গেম ডেভেলপমেন্ট ও ক্রিকেট পরিচালনা বিভাগের কোচ-কর্মকর্তারাসহ আরও অনেকেই।