লা লিগায় উড়তে থাকা বার্সেলোনাকে বড় ধাক্কা দিয়েছে রিয়াল মাদ্রিদ। ক্যাম্প ন্যুতে কাল স্বাগতিকদের ২–১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। জোড়া গোল করে ম্যাচের নায়ক কিলিয়ান এমবাপ্পে। বার্সেলোনার হয়ে একমাত্র গোলটি করেছেন রাফিনিয়া। দুই দলের খেলোয়াড়দের পারফরম্যান্সের ভিত্তিতে রেটিং দিয়েছে গোল।
হোয়ান গার্সিয়া — ৭/১০
দুই গোলের কোনোটির জন্যই তাঁকে সরাসরি দায়ী করা যায় না। তিনটি সেভ করেছেন, যার মধ্যে আরদা গুলেরের নিচু শট ঠেকানো গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ার্ধে এমবাপ্পে এগিয়ে আসার আগেই বক্সের বাইরে বেরিয়ে বল ক্লিয়ার করেন।