২৪২ রানের লক্ষ্য, ১৫৪ রানে ৯ উইকেট হারাল পাকিস্তান। সেখান থেকেই কিনা ইংল্যান্ডের বিপক্ষে ১ উইকেটে জয় পেয়ে গেল দলটি। লাহোরে শাদাব খানের প্রথম ওয়ানডে সেঞ্চুরিতে ভর করে ত্রিদেশীয় সিরিজে অবিশ্বাস্য এক জয় পেল পাকিস্তান। পাকিস্তানের জার্সিতে প্রথম সেঞ্চুরি পাওয়া শাদাব অপরাজিত ছিলেন ১১৩ রানে।
অথচ ম্যাচ রিপোর্টের হেডিংও ঠিক করা হয়ে গিয়েছিল ইংল্যান্ডের জয় ধরে। ‘৪২৯ রান করেও হারা ইংল্যান্ড এবার জিতল ২৪১ রান নিয়েই’—সম্ভাব্য হেডিংটা এমনই ছিল। কিন্তু হারিস রউফকে সঙ্গী করে সব ওলটপালট করে দিলেন শাদাব।