Sports
টাইব্রেকারে রোমাঞ্চকর এক জয়ে শেষ আটে কলসিন্দুর
দুই গোলে পিছিয়ে পড়েও হার না মানা অবিশ্বাস্য প্রত্যাবর্তন, এরপর স্নায়ুচাপের টাইব্রেকার যুদ্ধেও পিছিয়ে থেকে জয়! নাটকের পর নাটক সাজিয়ে প্রথম আলো-স্টার নিউজ নারী ফুটবলের শেষ দল হিসেবে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়ে
লেখক ক্রীড়া প্রতিবেদক129K বার পড়া

দুই গোলে পিছিয়ে পড়েও হার না মানা অবিশ্বাস্য প্রত্যাবর্তন, এরপর স্নায়ুচাপের টাইব্রেকার যুদ্ধেও পিছিয়ে থেকে জয়! নাটকের পর নাটক সাজিয়ে প্রথম আলো-স্টার নিউজ নারী ফুটবলের শেষ দল হিসেবে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ময়মনসিংহের কলসিন্দুর ফুটবল একাডেমি।
সাভারের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাঠে আজ বিকেলে ঢাকা পর্বের দ্বিতীয় ও শেষ দিনে ফুটবল দেখাল তার দুই ছবি। জয় দেখতে দেখতে নারায়ণগঞ্জ প্রমীলা ফুটবল একাডেমি যখন হারের বিষাদে ডুবেছে, ঠিক তখন টাইব্রেকারের রোমাঞ্চকর জয়ে উল্লাসে মেতে ওঠে কলসিন্দুর। আজই সকালে আঞ্চলিক সেমিফাইনালেও কলসিন্দুর জিতেছিল টাইব্রেকারে। এক দিনে জোড়া টাইব্রেকার জয়ের অনন্য অভিজ্ঞতা হলো কলসিন্দুরের।



