Sports
টি–টুয়েন্টির নতুন ‘চেজ মাস্টার’ তিলক বর্মা
তাঁর নিজের পছন্দ তিন নম্বর পজিশন। ক্রিকেটের মতো দলীয় খেলায় নিজের পছন্দটা পরে আসে। সবার আগে এখানে দেখা হয় দল। ভারত দলে তিলক বর্মাকে সে কারণেই খেলতে হয় ৬–৭ নম্বরে। মানে ফিনিশার হিসেবে। দলের কারণে ফিনিশার হয়ে এই পজিশনটা যেন
লেখক খেলা ডেস্ক150K বার পড়া

তাঁর নিজের পছন্দ তিন নম্বর পজিশন। ক্রিকেটের মতো দলীয় খেলায় নিজের পছন্দটা পরে আসে। সবার আগে এখানে দেখা হয় দল। ভারত দলে তিলক বর্মাকে সে কারণেই খেলতে হয় ৬–৭ নম্বরে। মানে ফিনিশার হিসেবে। দলের কারণে ফিনিশার হয়ে এই পজিশনটা যেন নিজের করে নিয়েছেন তিলক। সেটা ভারতের হয়ে হোক বা স্বীকৃত টি–টুয়েন্টিতে অন্য দলের হয়ে হোক।
একটা পরিসংখ্যানে বিষয়টা আরও স্পষ্ট হবে। তিলক টি–টুয়েন্টিতে রান তাড়া করতে নেমে যতবার অপরাজিত থেকেছেন, প্রতিবারই তাঁর দল জিতেছে। এমন ইনিংস খেলার সংখ্যাও কম নয়—২৬। ছেলেদের টি-টুয়েন্টিতে রান তাড়ায় অপরাজিত থেকে শতভাগ জয়ের রেকর্ডে সবার ওপরে তিলক। ২৩ ইনিংস নিয়েই এরপরই আছেন নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল।



