Sports
ধারেকাছে নেই বাংলাদেশ, টি–টুয়েন্টির এই রেকর্ডে ভারতেরও ওপরে উগান্ডা
গতকাল নিউজিল্যান্ডকে হারিয়ে নতুন এক ক্লাবে প্রবেশ করেছে ভারত। আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে প্রথম দল হিসেবে ২০০ জয়ের মাইলফলক ছুঁয়েছে তারা। এই ২০০ জয় পেতে ভারতকে খেলতে হয়েছে ৩০০ ম্যাচ। জয়ের হার ৭১.২০ শতাংশ।
লেখক খেলা ডেস্ক121K বার পড়া

গতকাল নিউজিল্যান্ডকে হারিয়ে নতুন এক ক্লাবে প্রবেশ করেছে ভারত। আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে প্রথম দল হিসেবে ২০০ জয়ের মাইলফলক ছুঁয়েছে তারা। এই ২০০ জয় পেতে ভারতকে খেলতে হয়েছে ৩০০ ম্যাচ। জয়ের হার ৭১.২০ শতাংশ।
আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে অন্তত ১০০ জয় আছে মাত্র ৯টি দলের। এই তালিকায় একটি নাম দেখে চমকে উঠতে পারেন অনেকে—উগান্ডা। ১০১টি জয় আছে আফ্রিকান দলটির, তালিকায় নবম। আর যদি এক শ জয় বাদ দিয়ে জয়–হার অনুপাতে চোখ রাখেন, দেখবেন আন্তর্জাতিক টি–টুয়েন্টি খেলা সব দলের মধ্যেই তারা এক নম্বরে।



