Sports
লাল কার্ডে চেলসির সেঞ্চুরি, প্রিমিয়ার লিগে অন্য ক্লাবগুলোর কত
ম্যানচেস্টার সিটিতে ৪১, চেলসিতে ১৪১—শীর্ষস্তরে এরই মধ্যে ১৮২ ম্যাচ খেলে ফেলেছেন কোল পালমার। ইংল্যান্ডের ২৪ বছর বয়সী উইঙ্গার সিনিয়র ক্যারিয়ারে প্রথম লাল কার্ড দেখলেন গতকাল। স্টামফোর্ড ব্রিজে টটেনহামের বিপক্ষে চেলসির ২–০ গ
লেখক খেলা ডেস্ক109K বার পড়া
ম্যানচেস্টার সিটিতে ৪১, চেলসিতে ১৪১—শীর্ষস্তরে এরই মধ্যে ১৮২ ম্যাচ খেলে ফেলেছেন কোল পালমার। ইংল্যান্ডের ২৪ বছর বয়সী উইঙ্গার সিনিয়র ক্যারিয়ারে প্রথম লাল কার্ড দেখলেন গতকাল। স্টামফোর্ড ব্রিজে টটেনহামের বিপক্ষে চেলসির ২–০ গোলে হারের ম্যাচে তাঁকে দ্বিতীয় হলুদ কার্ডে মাঠ ছেড়ে যেতে হয় ৮০ মিনিটে।
মজার বিষয় হচ্ছে, ক্লাব ফুটবলে পালমারের প্রথম লাল কার্ডের মধ্য দিয়ে প্রিমিয়ার লিগে লাল কার্ডের সেঞ্চুরি ক্লাবে প্রবেশ করেছে চেলসি। ক্লাবের জন্য বিব্রতকর এই মাইলফলকে লন্ডনের ক্লাবটির আগে পৌঁছেছে এভারটন ও আর্সেনাল।



