সময় বড় নিষ্ঠুর। কত স্মৃতি জমা করে রাখে মনের অ্যালবামে। আবার কত কিছু কেড়ে নেয়।
এল ক্লাসিকোর কথাই ধরুন। একসময় লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদো মাঠে নামতেন। ফুটবল–বিশ্ব যেন দুই ভাগ হয়ে যেত। মেসির বাঁ পায়ের জাদু, রোনালদোর দুরন্ত গতি। সঙ্গে পেপ গার্দিওলা আর জোসে মরিনিওর মস্তিষ্কের যুদ্ধ। সে এক আশ্চর্য সময়!
সেই দিন আর নেই। তবে স্মৃতির আগুন একেবারে নিভেও যায়নি। নতুন যুগে লামিনে ইয়ামাল আর কিলিয়ান এমবাপ্পে। তাঁদের প্রতিদ্বন্দ্বিতা সবে ডালপালা মেলছে। মহিরুহ হতে সময় লাগবে।
কিন্তু এল ক্লাসিকো তো এল ক্লাসিকোই!