Sports
ফোন ব্যবহার যত কম, পুরস্কার তত বেশি
গোল হলো। গ্যালারিতে তখন আনন্দের বিস্ফোরণ। হাজার হাজার মানুষ লাফিয়ে উঠেছেন। কেউ চিৎকার করছেন, কেউ জড়িয়ে ধরছেন পাশের মানুষটিকে; কিন্তু এর মধ্যেও কিছু দর্শকের চোখ আটকে আছে মুঠোফোনের পর্দায়। গোলটা উপভোগ করার চেয়ে সেটির ভিডিও
লেখক খেলা ডেস্ক31K বার পড়া
গোল হলো। গ্যালারিতে তখন আনন্দের বিস্ফোরণ। হাজার হাজার মানুষ লাফিয়ে উঠেছেন। কেউ চিৎকার করছেন, কেউ জড়িয়ে ধরছেন পাশের মানুষটিকে; কিন্তু এর মধ্যেও কিছু দর্শকের চোখ আটকে আছে মুঠোফোনের পর্দায়। গোলটা উপভোগ করার চেয়ে সেটির ভিডিও ধারণ করতেই যেন তাঁদের বেশি আগ্রহ। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টও তো দিতে হবে!
ফুটবল মাঠের গ্যালারিতে এমন দৃশ্য এখন আর নতুন কী! প্রযুক্তির এই যুগে মাঠের ফুটবলের সঙ্গে যেন সমানতালে চলছে মুঠোফোনের ফুটবলও। কখনো কখনো তো মনে হয়, খেলা দেখতে নয়, খেলা দেখছেন, সেটা অন্যদের দেখাতেই মাঠে এসেছেন কেউ কেউ!



