টানা সাত ম্যাচ জিতে ছুটতে থাকা ম্যানচেস্টার সিটি ভিলা পার্কে হোঁচট খাওয়ায় এসেছিল সুযোগ। সেই সুযোগটা দারুণভাবেই কাজে লাগাল আর্সেনাল। এমিরেটসে এভারটনকে ২–০ গোলে হারিয়ে পয়েন্টে ম্যানচেস্টার সিটির সঙ্গে সমতা এনেছে প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা।
দুই দলেরই পয়েন্ট এখন ৮ ম্যাচে ২১ করে। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় এখনও পয়েন্ট টেবিলে শীর্ষে ম্যানচেস্টার সিটি, দুইয়ে আর্সেনাল।
আর্সেনাল নিজেদের মাঠে নামার কিছুক্ষণ আগে অ্যাস্টন ভিলার মাঠে ২–১ গোলে হেরে যায় সিটি।