Sports
ওপেনিংয়ের পুরনো দুশ্চিন্তা নিয়েই স্পিন সামলানোর প্রস্তুতি বাংলাদেশের
শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠের দুটি নেটে ব্যাট করছেন টেস্ট দলের চার ব্যাটসম্যান। দুই স্পিনার নাঈম হাসান ও তাইজুল ইসলামের সঙ্গে জাতীয় দলের পেসার ইবাদত হোসেনও ছিলেন সেখানে। টেস্ট দলের দুই স্পিনার তো আছেনই, নেট বোলারদে
লেখক ক্রীড়া প্রতিবেদক45K বার পড়া

শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠের দুটি নেটে ব্যাট করছেন টেস্ট দলের চার ব্যাটসম্যান। দুই স্পিনার নাঈম হাসান ও তাইজুল ইসলামের সঙ্গে জাতীয় দলের পেসার ইবাদত হোসেনও ছিলেন সেখানে। টেস্ট দলের দুই স্পিনার তো আছেনই, নেট বোলারদের বেশির ভাগও স্পিনার। নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, মুমিনুল হক ও সাদমান ইসলাম পালা করে মুখোমুখি হলেন তাঁদের।
স্পিন বোঝার সেই চেষ্টায় তাঁদের সঙ্গী তখন পর্যন্ত জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল ও সহকারী কোচ মালিবঙ্গয়ে মাকেতা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টে বাংলাদেশের পথটা কেমন হতে পারে, তা আরও স্পষ্ট হলো একটু পর সাদমান ইসলামকে নিয়ে আশরাফুলকে আলাদা কাজ করতে দেখে। রাতেই অবশ্য আশরাফুলকে ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।



