Sports
চোট নিয়ে ভয়, সেই চোটে পড়েই সিরিজ শেষ নর্কিয়ার
চোটের সঙ্গে আনরিখ নর্কিয়ার সম্পর্কটা যেন পুরোনো। বারবার চোটে পড়েছেন, আবার ফিরেছেন। এবারও ফিরেছিলেন সাড়ে তিন বছরের বেশি সময় পর। কিন্তু টেস্ট ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার এই পেসারের প্রত্যাবর্তনের গল্পটা দীর্ঘ হলো না। আবারও চো
লেখক খেলা ডেস্ক56K বার পড়া

চোটের সঙ্গে আনরিখ নর্কিয়ার সম্পর্কটা যেন পুরোনো। বারবার চোটে পড়েছেন, আবার ফিরেছেন। এবারও ফিরেছিলেন সাড়ে তিন বছরের বেশি সময় পর। কিন্তু টেস্ট ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার এই পেসারের প্রত্যাবর্তনের গল্পটা দীর্ঘ হলো না। আবারও চোট, আবারও মাঠের বাইরে নর্কিয়া!
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট থেকে ছিটকে গেছেন নর্কিয়া। কুঁচকির চোটে পড়েছেন দক্ষিণ আফ্রিকার এই ফাস্ট বোলার। অথচ চোটের শঙ্কা ছিল আগে থেকেই। দীর্ঘদিন টেস্ট ক্রিকেটের বাইরে থাকা নর্কিয়াকে টানা দুই ম্যাচ খেলানো যে ঝুঁকিপূর্ণ, সেটি পরে স্বীকারও করেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা।



