Sports
ঢাকা পর্বের জমকালো উদ্বোধন, আঞ্চলিক ফাইনালে মোনালিসা
রংপুর, রাজশাহী, খুলনা, সিলেট ও চট্টগ্রাম ঘুরে প্রথম আলো-স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এখন ঢাকায়। আজ সকালে সাভারের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাঠে টুর্নামেন্টের ঢাকা পর্বের উদ্বোধনী ম্যাচে জিতে আঞ্চ
লেখক ক্রীড়া প্রতিবেদক29K বার পড়া

রংপুর, রাজশাহী, খুলনা, সিলেট ও চট্টগ্রাম ঘুরে প্রথম আলো-স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এখন ঢাকায়। আজ সকালে সাভারের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাঠে টুর্নামেন্টের ঢাকা পর্বের উদ্বোধনী ম্যাচে জিতে আঞ্চলিক ফাইনালে উঠেছে টাঙ্গাইলের মোনালিসা উইমেন্স স্পোর্টস একাডেমি। সিরাজগঞ্জের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রমীলা ফুটবল একাডেমিকে তারা ৩-০ গোলে হারিয়েছে।
জয়ী দলের হয়ে জোড়া গোল করে ম্যাচসেরা হন ইভা আক্তার। নিজের উচ্ছ্বাসের কথা জানিয়ে ইভা বলেন, ‘ভাবতেই পারিনি সেরার পুরস্কার পাব। তবে আমরা যেভাবে খেলেছি, আশা করি আমরা চূড়ান্ত পর্বে উঠব এবং আরও অনেক দূর যাব।’



