Sports
এক ম্যাচে ফিফটি ও সেঞ্চুরি: রাজ্জাকের পথেই হাঁটছেন তাঁর ছেলে
বাবার মতোই অলরাউন্ডার। বাবা আবদুল রাজ্জাকের মতো ব্যাট–বলে সমানতালে পারফর্ম এখনো করতে পারেননি। তবে আলী রাজ্জাক ব্যাট হাতে এরই মধ্যেই নিজের জাত চিনিয়েছেন।
লেখক খেলা ডেস্ক143K বার পড়া

বাবার মতোই অলরাউন্ডার। বাবা আবদুল রাজ্জাকের মতো ব্যাট–বলে সমানতালে পারফর্ম এখনো করতে পারেননি। তবে আলী রাজ্জাক ব্যাট হাতে এরই মধ্যেই নিজের জাত চিনিয়েছেন।
পাকিস্তানের ঘরোয়া টুর্নামেন্টে প্রেসিডেন্টস ট্রফির শেষ রাউন্ডে একই ম্যাচে ৬৪ ও ১১১ রানের ইনিংস খেলে আলোচনায় এসেছেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার রাজ্জাকের ছেলে আলী রাজ্জাক।
প্রেসিডেন্টস ট্রফিতে ২২ বছর বয়সী আলী খেলছেন ঘানির হয়ে। শেষ রাউন্ডে তাঁর দলের ম্যাচ ছিল অয়েল অ্যান্ড গ্যাসের বিপক্ষে। সেঞ্চুরিটিও এসেছে চাপের মুহূর্তে।
দ্বিতীয় ইনিংসে ১৪৯ রানে ৫ উইকেট হারিয়ে চাপে ছিল আলীর দল ঘানি। সাতে ব্যাট করতে নেমে সেখান থেকে আরেক অলরাউন্ডার হুসাইন তালাতের সঙ্গে ষষ্ঠ উইকেটে ১০৯ রান যোগ করেন আলী। তালাত করেন ১০৮ রান।