Sports
১১ বছর পর প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরছেন রোনালদিনিও
বল পায়ে ভুবনভোলানো সেই হাসিটা আবারও দেখা যাবে!
লেখক খেলা ডেস্ক48K বার পড়া

বল পায়ে ভুবনভোলানো সেই হাসিটা আবারও দেখা যাবে!
২০১৮ সালে আনুষ্ঠানিকভাবে অবসর নেওয়ার পরও হাসিটা দেখা গেছে। সেটা প্রদর্শনী ম্যাচে। দুনিয়ার বিভিন্ন প্রান্তে প্রীতি ম্যাচ খেলেছেন রোনালদিনিও। তবে এবার সেই হাসিই ফিরবে প্রতিযোগিতামূলক ফুটবলে। হ্যাঁ, ৪৬ বছর বয়সে ব্রাজিল কিংবদন্তি ফিরছেন প্রতিযোগিতামূলক ফুটবলে।
ইতালিয়ান ফুটবলে তৃতীয় স্তরের দল রাভেন্নার হয়ে আগামী মাসে প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরবেন রোনালদিনিও। আগামী ১৫ নভেম্বর স্থানীয় প্রতিদ্বন্দ্বী দল ফোরলির বিপক্ষে মাঠে নামবেন সাবেক এই মিডফিল্ডার। গতকাল এ খবর জানায় সিরি সি-এর দল রাভেন্না।



