বিদেশে কাজের ভিসা পাওয়া অনেকেই জানেন, ওয়ান–ওয়ে টিকিটের ওজন কতটা। ফেরার তারিখের ঘরটা ফাঁকা থাকে। প্রথম প্রথম সেই ফাঁকা ঘর স্বাধীনতার মতো লাগে। তারপর একদিন টের পাওয়া যায়, ফিরতে চাইলেও আর টিকিট কাটা যাচ্ছে না।
মিলে সভিলার সেই টিকিটটা কেটেছিলেন এক বুধবার সন্ধ্যায়।
২০২১ সালের ১ সেপ্টেম্বর। হাঙ্গেরির শহর দেব্রেচেনে কাতারের মুখোমুখি সার্বিয়া। ঘরের মাঠে বিশ্বকাপের ঠিক ১৪ মাস আগে কাতারের প্রস্তুতি ম্যাচ। নিরপেক্ষ ভেন্যুতে ৪-০ ব্যবধানে জিতল সার্বিয়া। পাঁচ বছর পর সেই ম্যাচের কথা মনে রাখার কথা নয় কারও। ম্যাচে যাঁরা ছিলেন, তাঁদেরও বেশির ভাগের নয়।