ক্রিকেটে একটা কথা খুব প্রচলিত। রেকর্ড গড়া হয় ভাঙার জন্য। কিন্তু সব রেকর্ড কি ভাঙতে ইচ্ছা করে? কিছু রেকর্ড আছে, যেগুলো নিজের নামের পাশে না থাকলেই বরং স্বস্তি। ক্রিকেটের স্কোরকার্ডে সেগুলো লজ্জার স্মারক হয়ে থাকে। যত দিন যায়, ততই যেন ভারী হয়ে ওঠে সেই লজ্জার বোঝা।
টেস্ট ক্রিকেটে ইনিংস ব্যবধানে হার তেমনই এক রেকর্ড। প্রতিপক্ষ একবার ব্যাট করে যে রান তুলেছে, দুই ইনিংস মিলিয়েও তা করতে পারেনি কোনো দল। পরাজয়ের এর চেয়ে নির্মম চেহারা আর কী হতে পারে!