Sports
ভালভের্দের সঙ্গে মারামারি হয়নি, ‘অপ্রীতিকর’ কিছু একটা ঘটেছিল: দাবি চুয়ামেনির
রিয়াল মাদ্রিদের ড্রেসিংরুমে সতীর্থ ফেদেরিকো ভালভের্দের সঙ্গে বিবাদ নিয়ে অবশেষে মুখ খুলেছেন অরেলিয়েঁ চুয়ামেনি। ২০২৫-২৬ মৌসুমের শেষ দিকে দুজনের মধ্যে ঘটে যাওয়া বিতর্কিত ঘটনা নিয়ে এত দিন চুপ থাকলেও এবার ফরাসি মিডফিল্ডার জান
লেখক খেলা ডেস্ক67K বার পড়া

রিয়াল মাদ্রিদের ড্রেসিংরুমে সতীর্থ ফেদেরিকো ভালভের্দের সঙ্গে বিবাদ নিয়ে অবশেষে মুখ খুলেছেন অরেলিয়েঁ চুয়ামেনি। ২০২৫-২৬ মৌসুমের শেষ দিকে দুজনের মধ্যে ঘটে যাওয়া বিতর্কিত ঘটনা নিয়ে এত দিন চুপ থাকলেও এবার ফরাসি মিডফিল্ডার জানিয়েছেন, তাঁদের মধ্যে কোনো মারামারি হয়নি। তাঁর দাবি, ঘটনাটিকে সংবাদমাধ্যম প্রয়োজনের চেয়ে অনেক বেশি বড় করে দেখিয়েছে।
গত মে মাসে রিয়াল মাদ্রিদের ড্রেসিংরুমে দুই খেলোয়াড়ের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে মাথায় চোট পেয়ে হাসপাতালে যেতে হয়েছিল উরুগুইয়ান মিডফিল্ডার ভালভের্দেকে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর বেশ আলোচনার জন্ম দেয়। পরিস্থিতি সামাল দিতে দ্রুত পদক্ষেপ নেয় রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে দুজনের বিরুদ্ধেই ব্যবস্থা নেয় ক্লাবটি। চুয়ামেনি ও ভালভের্দেকে ৫ লাখ ইউরো করে জরিমানাও করা হয়।



