Sports
অসুস্থ হয়ে হাসপাতালে বায়ার্ন কোচ কোম্পানি
গত সপ্তাহে ভাইরাস সংক্রমণে ভুগেছেন। মিস করেছিলেন চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের বিপক্ষে ম্যাচের আগের সংবাদ সম্মেলন ও শেষ অনুশীলন। যদিও বুধবার ম্যাচের দিন ডাগআউটে ঠিকই দাঁড়িয়েছিলেন। তবে বায়ার্ন মিউনিখ কোচ যে পুরোপুরি সেরে ওঠ
লেখক খেলা ডেস্ক57K বার পড়া

গত সপ্তাহে ভাইরাস সংক্রমণে ভুগেছেন। মিস করেছিলেন চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের বিপক্ষে ম্যাচের আগের সংবাদ সম্মেলন ও শেষ অনুশীলন। যদিও বুধবার ম্যাচের দিন ডাগআউটে ঠিকই দাঁড়িয়েছিলেন। তবে বায়ার্ন মিউনিখ কোচ যে পুরোপুরি সেরে ওঠেননি, সেটিই দেখা গেল আজ। মিউনিখে অনুশীলনের সময় অসুস্থ হয়ে হাসপাতালে যেতে হয়েছে ভিনসেন্ট কোম্পানিকে।
আজ বায়ার্নের দ্বিতীয় দলের অনুশীলন দেখছিলেন ৪০ বছর বয়সী এই বেলজিয়ান কোচ। এ সময় অসুস্থ হয়ে পড়লে জরুরি চিকিৎসকের সহায়তায় তাঁকে মিউনিখের একটি হাসপাতালে নেওয়া হয়। জার্মান সংবাদমাধ্যম স্কাই স্পোর্টস জানিয়েছে, কোম্পানির শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে বায়ার্নের আনুষ্ঠানিক বিবৃতিতে তাঁর বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।



