Sports
জয় দিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগ শেষ করল ফর্টিস এফসি
বাংলাদেশ ফুটবল লিগের দল ফর্টিস এফসি জয় দিয়ে তাদের এএফসি চ্যালেঞ্জ লিগ অভিযান শেষ করেছে। আজ কুয়েতের মোহাম্মদ আল হামাদ স্টেডিয়ামে ‘সি’ গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে পিছিয়ে পড়েও তাজিকিস্তানের ক্লাব রেগার-তাদাজকে ৩-১ ব্য
লেখক ক্রীড়া প্রতিবেদক108K বার পড়া

বাংলাদেশ ফুটবল লিগের দল ফর্টিস এফসি জয় দিয়ে তাদের এএফসি চ্যালেঞ্জ লিগ অভিযান শেষ করেছে। আজ কুয়েতের মোহাম্মদ আল হামাদ স্টেডিয়ামে ‘সি’ গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে পিছিয়ে পড়েও তাজিকিস্তানের ক্লাব রেগার-তাদাজকে ৩-১ ব্যবধানে হারিয়েছে তারা। তবে এই জয়ের পরও ফর্টিস ও তাজিক ক্লাবটির কেউই গ্রুপ পর্বের বাধা টপকাতে পারেনি।
এর আগে কুয়েতের আল-কাদসিয়া ক্লাবের কাছে ৩-০ ব্যবধানে হেরে টুর্নামেন্ট শুরু করেছিল ফর্টিস। দ্বিতীয় ম্যাচে ভারতের এফসি গোয়ার কাছে হারে ২-১ ব্যবধানে। প্রথম দুই ম্যাচে হারই নিশ্চিত করে দেয় গ্রুপ পর্ব থেকেই ফর্টিসের বিদায়।



